📜 Terms & Conditions

Baby Care Bangladesh-এ স্বাগতম। আমাদের ওয়েবসাইট ব্যবহার, অর্ডার প্লেস এবং প্রোডাক্ট ক্রয়ের পূর্বে অনুগ্রহ করে নিচের শর্তাবলী (Terms & Conditions) ভালোভাবে পড়ে নিন। আমাদের প্ল্যাটফর্ম ব্যবহার করার মাধ্যমে আপনি এই শর্তাবলীতে সম্মতি প্রদান করছেন।

 

✅ সাধারণ শর্তাবলী

  1. আমাদের ওয়েবসাইটের মাধ্যমে যে কোনও প্রোডাক্ট ক্রয় করার সময়, ক্রেতাকে সঠিক ও সম্পূর্ণ তথ্য প্রদান করতে হবে।
  2. মিথ্যা তথ্য, ভুল যোগাযোগের ঠিকানা অথবা জালিয়াতিমূলক কার্যক্রমের জন্য Baby Care Bangladesh দায়ী থাকবে না।
  3. আমরা যেকোনো সময় আমাদের নীতিমালা পরিবর্তন, আপডেট বা সংশোধন করার অধিকার রাখি।

⏱️ Delivery Time

  • ঢাকার ভেতরে: অর্ডার কনফার্ম হওয়ার পর সর্বোচ্চ ৫ কার্যদিবস।
  • ঢাকার বাইরে: অর্ডার কনফার্ম হওয়ার পর সর্বোচ্চ ১০ কার্যদিবস।

🚚 ডেলিভারি শর্তাবলী

  1. অর্ডার কনফার্ম হওয়ার পর প্রোডাক্ট নির্দিষ্ট সময়ে ডেলিভারি করার চেষ্টা করা হবে।
  2. ডেলিভারি সময় এলাকা, পণ্যের প্রাপ্যতা এবং অন্যান্য পরিস্থিতির উপর নির্ভরশীল হতে পারে।
  3. ভুল বা অসম্পূর্ণ ঠিকানার কারণে ডেলিভারি ব্যর্থ হলে তার দায়িত্ব গ্রাহকের উপর বর্তাবে।

 

🔄 রিটার্ন পলিসি

  1. ডেলিভারির সময় যদি প্রোডাক্ট ক্ষতিগ্রস্ত, ত্রুটিপূর্ণ, ভুল অথবা অসম্পূর্ণ থাকে, তবে আপনি রিটার্ন করতে পারবেন।
  2. প্রোডাক্ট গ্রহনের ৭ দিনের মধ্যেই রিটার্ন করতে হবে।
  3. প্রোডাক্ট অবশ্যই অব্যবহৃত, অপরিষ্কার, ত্রুটিমুক্ত অবস্থায় এবং মূল প্যাকেজিংসহ ফেরত দিতে হবে।
  4. রিটার্ন করার সময়:
    • মূল ট্যাগ, ম্যানুয়াল, ওয়ারেন্টি কার্ড, ইনভয়েস এবং আনুষঙ্গিক জিনিস থাকতে হবে।
    • প্যাকেজিং/বক্সে সরাসরি টেপ বা স্টিকার লাগানো যাবে না।
  5. রিটার্ন করার বৈধ কারণ:
    • ক্ষতিগ্রস্ত বা ভাঙা প্রোডাক্ট
    • অসম্পূর্ণ প্রোডাক্ট
    • ভুল পণ্য/আকার/রঙ/মেয়াদ উত্তীর্ণ
    • বিজ্ঞাপনের সাথে না মেলা

 

💳 রিফান্ড পলিসি

Baby Care Bangladesh নিচের ধরণ অনুযায়ী রিফান্ড প্রক্রিয়া করে থাকে:

  1. রিটার্ন থেকে রিফান্ড – পণ্য গুদামে ফেরত আসা ও QC সম্পন্ন হওয়ার পরে রিফান্ড শুরু হয়।
  2. বাতিল অর্ডার থেকে রিফান্ড – অর্ডার বাতিল সফলভাবে সম্পন্ন হলে স্বয়ংক্রিয়ভাবে রিফান্ড শুরু হয়।
  3. ব্যর্থ ডেলিভারি থেকে রিফান্ড – প্রোডাক্ট বিক্রেতার কাছে ফেরত আসলে রিফান্ড শুরু হয়।

🔹 রিফান্ডের অর্থ ব্যাংক পেমেন্ট, বিকাশ অথবা ভাউচার আকারে ফেরত দেয়া হবে।
🔹 রিফান্ড সময়সীমা নির্ভর করে আপনার ব্যবহৃত পেমেন্ট মেথড ও ব্যাংক/বিকাশ প্রক্রিয়ার উপর। সর্বোচ্চ ৩ থেকে ৭ কর্ম দিবসের মধ্যে রিফান্ড প্রক্রিয়া সম্পন্ন করা হয়ে থাকে।
🔹 রিফান্ডের মধ্যে প্রোডাক্টের মূল্য অন্তর্ভুক্ত থাকবে।

 

⚠️ গুরুত্বপূর্ণ নির্দেশনা

  • রিটার্ন প্যাকেজে অবশ্যই অর্ডার নম্বর এবং রিটার্ন ট্র্যাকিং নম্বর উল্লেখ করতে হবে।
  • প্যাকেজ হস্তান্তরের সময় রিটার্ন স্বীকৃতি পত্র সংগ্রহ করতে হবে।
  • আমাদের শর্তাবলী মেনে চলতে ব্যর্থ হলে রিটার্ন/রিফান্ড প্রক্রিয়া বাতিল হতে পারে।

 

⚠️ বিশেষ জ্ঞাতব্য: 

 রিটার্ন বা রিফান্ড সংক্রান্ত যেকোনো আবেদন গ্রহণযোগ্য হওয়ার পূর্বশর্ত হিসেবে গ্রাহককে অবশ্যই ডেলিভারি কর্মীর উপস্থিতিতে পণ্য পরীক্ষা ও যাচাই সম্পন্ন করতে হবে। ডেলিভারি কর্মীর নিকট থেকে পণ্য গ্রহণ করার পর পণ্যের ত্রুটি, ঘাটতি, ভিন্নতা কিংবা উপরোক্ত যেকোনো কারণে রিটার্ন বা রিফান্ড দাবি করা হলে সে ক্ষেত্রে কর্তৃপক্ষ কোনো প্রকার দায়ভার গ্রহণ করবে না। এ ধরনের সকল আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে।

 

 

📞 কাস্টমার সার্ভিস

যেকোনো রিটার্ন, রিফান্ড বা কাস্টমার সার্ভিস সম্পর্কিত প্রশ্নের জন্য আমাদের হেল্পলাইনে যোগাযোগ করুন।

01312267717

 

Scroll to Top